এইচপির ফিল্ডিং কোচ ট্রেভর পেনি

বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প শুরু হবে আগামী ১৮ মে। এইচপির জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। ফিল্ডিং কোচ ট্রেভর পেনি এক মাসের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ গভীর রাতে বাংলাদেশে আসছেন তিনি।

গতকাল বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার এএইএম কাওসার বলেছেন, ‘কাল (আজ) গভীর রাতে ঢাকায় আসছেন তিনি। শনিবার বিসিবিতে আসবেন।’ এইচপির ক্যাম্পের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কিছুদিন কাজ করবেন পেনি।

জিম্বাবুয়ের এই সাবেক ক্রিকেটার ২০০৫ সালে ইংল্যান্ডের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পান। পরে টম মুডির সঙ্গে শ্রীলঙ্কার সহকারী কোচ ছিলেন ৫০ বছর বয়সী ট্রেভর পেনি। ২০০৭ সালের মে মাসে মুডি পদত্যাগ করলে কিছুদিন লঙ্কানদের অন্তবর্তীকালীন কোচও ছিলেন তিনি।