ফোকাস
ব্যয়বহুল ছবির ফ্রেম
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:০৭
এক ফ্রেমে সাধারণত এতগুলো তারকা ইদানীংকালের ছবিতে দেখা যায় না। আর তরুণরা ডিজিটালের নামে যে চলচ্চিত্রগুলো তৈরি করছেন তাতে তো সেটাকে ‘চলচ্চিত্র’ তকমা লাগানোর জন্য হাতে গোনা দুয়েকজন পুরোদস্তুর চলচ্চিত্র শিল্পীকে কাস্ট করা হয় বাকি সবাই থাকেন ছোট পর্দার অথবা আনকোরা। মূল ধারার বাণিজ্যিক চলচ্চিত্রের নির্মাতা এফআই মানিক তাই চলচ্চিত্রের মূল ছবিটিই তুলে ধরলেন তার বড় বাজেটের চলচ্চিত্রে। তার এই নতুন চলচ্চিত্রের নাম ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার।’ সেই ছবিটিরই একটি দৃশ্যে এক ফ্রেমে বন্দী হয়েছেন পূর্ণিমা, আলমগীর, সোহেল রানা, রেহানা জলি, সুচরিতা ও রাজ্জাক। ছবির মূল নায়ক-নায়িকা হলেন শাকিব খান ও পূর্ণিমা। আগামী ১০ মে ছবিটি মুক্তি পাবে।