শেষ হচ্ছে ধারাবাহিক ‘মেট্রো লাইফ’
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:০৯
এনটিভিতে প্রচারিত এই সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মেট্রো লাইফ’-এর শেষ পর্বটি প্রচার হবে আজ। নাটকটি রচনায় ইসরাফিল বাবু। পরিচালনায় জহিরুল ইসলাম পলাশ ও শাহজাহান সোহাগ। নাটকটি গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়ে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে। প্রথমে ছাব্বিশ পর্বে শেষ হওয়ার কথা থাকলেও দর্শকের জনপ্রিয়তার কারণে ধারাবাহিকটি বায়ান্না পর্বে শেষ করার সিদ্ধান্ত নেয় এনটিভি। এতে অভিনয় করেছেন—মোশাররফ করিম, নওশীন, পীযূষ বন্দোপাধ্যায়, লুত্ফর রহমান জর্জ, হিল্লোল, সাবেরী আলম প্রমুখ।