সাভার ট্রাজেডি নিয়ে ‘স্মাইল শো’
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:১১
এটিএন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’ প্রচার হবে আগামী ১২ এপ্রিল শুক্রবার রাত ১১টায়। বিনোদনমূলক অনুষ্ঠান হলেও, এবারের অনুষ্ঠান সাভারের মর্মান্তিক ভবন ধসের ঘটনায় নিহত ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি উত্সর্গ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে থাকছে পৃথিবীর সকল মেহেনতী মানুষকে শ্রদ্ধা ও ভালোবাসা। খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় সাভারের শোকগাথা নিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান । গত ৩ মে বসুন্ধরা সিটির এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়।