ভাণ্ডারিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার অর্থ বিতরণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:৪৮
গতকাল রবিবার জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থার (ডি কে এস) উদ্যোগে সংস্থার কার্যালয়ে ১৬ এপ্রিলের ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ ইউছুব আলী আকন, ইউপি সদস্য গাজী সুলতান আহম্মেদ, মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন সিকদার, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, কর্মকর্তা কাজী আতাহার আলীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।