নেত্রকোনায় জামায়াত ও হেফাজতের বিরুদ্ধে সমাবেশ
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:৪৯
’৭১-এর স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, হরতালের নামে বিএনপির নৈরাজ্য সৃষ্টি, হত্যা এবং হেফাজতে ইসলামের ১৩ দফার বিরুদ্ধে গতকাল রবিবার নেত্রকোনায় স্মরণকালের বৃহত্তম গণ-সমাবেশ শহরের তেরীবাজার তে-রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়। এই সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী লাঠি-সোটা আর জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করে। গতকালের এই সমাবেশকে কেন্দ্র করে সারা শহর হয়ে পড়ে মিছিলের নগরী।