পঞ্চগড়ে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট শুরু

সড়ক মহাসড়কে নছিমন করিমনসহ থ্রি হুইলার বন্ধসহ ৩ দফা দাবিতে গতকাল রবিবার থেকে পঞ্চগড় সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট আহবান করেছে। ধর্মঘটের কারণে জেলার সকল রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু জানান, একই দাবিতে এর আগেও ধর্মঘট দেয়া হয়েছিল। প্রশাসনের আশ্বাসে তা স্থগিত করা হয়েছিল।