আসামি পালানোর ঘটনায় শিবগঞ্জে ৩ পুলিশ ক্লোজড
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:৫০
শিবগঞ্জে থানা হাজতখানা থেকে আসামি পালিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনে তোলপাড় ও একজন এস আই ও দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। সূত্র মতে গত শুক্রবার হাজতখানায় ভাত দিতে গেলে সেন্ট্রি আঃ রাজ্জাককে ধাক্কা মেরে পালিয়ে যায় সালাহউদ্দিন।
কালুপুর গ্রামের আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টাকা লেনদেনের বিনিময়ে শিবির কর্মী সালাহউদ্দিনকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে নাটক সাজানো হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ডিউটি অফিসার এস আই নিজাম উদ্দিন, কনস্টেবল আঃ রাজ্জাক ও মোসাঃ নাসিমা খাতুনকে রাজশাহী রেঞ্চে ক্লোজড করা হয়েছে।