বগুড়ায় পৃথক ঘটনায় দুই যুবক খুন
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:৫০
বগুড়া শহর ও শেরপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছে। শনিবার রাতে সংঘটিত দু’টি হত্যাকাণ্ডে নিহতরা হলেন: শহরের সুত্রাপুর এলাকার আব্দুল মতিনের ছেলে মিন্টু সরকার এবং শেরপুর উপজেলার দাড়িমুকুন্দ গ্রামের আবাদুল কাদেরের ছেলে নাজমুল। সূত্র জানায়, পার্কের একটি আমগাছ থেকে কাঁচা আম পাড়ার সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসীকে নিষেধ করায় তারা মিন্টুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
অপরদিকে শনিবার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা নামক স্থানে পূর্ব শত্রুতার জের ধরে নাজমুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। এতে নাজমুল ঘটনাস্থলেই প্রাণ হারান।