দুর্ভোগে মিরপুর আশ্রয়ণ প্রকল্পের শতাধিক পরিবার
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:৫১
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড খন্দক বাড়ীয়া মহল্লায় বিগত আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে ১১০টি ভূমিহীন পরিবারের মধ্যে বরাদ্দ করে। কিন্তু নির্মাণের পর থেকে অদ্যাবধি রক্ষণাবেক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় আশ্রয়ণ প্রকল্পটি বসবাস অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে আশ্রয়ণ প্রকল্প-১ এর ৫টি ব্যারাকের জন্য নির্মিত ২০টি টয়লেট, ৫টি বাথরুম এবং আশ্রয়ণ প্রকল্প-২ এর ৬টি ব্যারাকের ২৪টি টয়লেট ও ৬টি বাথরুমের দরজা ও অভ্যন্তরভাগ সম্পূর্ণ ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে।
অন্যদিকে আশ্রয়ণ প্রকল্প-১ এর জন্য ৫টি টিউবওয়েলের মধ্যে ৩টি এবং আশ্রয়ণ প্রকল্প-২ এর ৬টি টিউবওয়েলের মধ্যে ৮টি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ায় পানীয় জলের অভাব দেখা দিয়েছে।