বাবলু শারিখখালী ইউপির চেয়ারম্যান

শনিবার তালতলী উপজেলার শারিখখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারাবন্দি জাকির হোসেন বাবলু তালা প্রতীকে দুই হাজার ৪শ’১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোশারেফ হোসেন বিশ্বাস পেয়েছেন দুই হাজার ১শ’ ১৪ ভোট। সকল কেন্দ্রের ফলাফল গণনা শেষে রিটার্নিং অফিসার মোঃ আব্দুর রশিদ এ ফলাফল ঘোষণা করেন।