সংবাদ সংক্ষেপ

সিরাজদিখানে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণীজন সম্মাননা সিরাজদিখান(মুন্সীগঞ্জ)সংবাদদাতা\ ‘অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন’ সিরাজদিখান শাখার উদ্যোগে উপজেলার কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে শনিবার। এতে সিরাজদিখান উপজেলার এসএসসি, জেএসসি ও দাখিল পর্যায়ের মোট ৬৪ জন জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বুলুকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। কুমিল্লায় মাসব্যাপী ফ্রি চিকিত্সা সেবা কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়ায় ‘মায়া’ ও ‘উজ্জীবন’ সংস্থার উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে ওষুধসহ চিকিত্সা সেবার আয়োজন করা হয়। গত ৩ মে থেকে ঠাকুরপাড়া ‘মায়া’ কার্যালয়ে গরীব দুঃস্থ মা, শিশু ও পুরুষদের মাঝে এ চিকিত্সা সেবা প্রদান করেন ডা. গোলাম শাহ্জাহান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘মায়া’ সংস্থার সভাপতি সৈয়দা সেলিনা বেগমসহ মায়া ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দুর্গাপুর প্রেসক্লাবের যুগ পূর্তি উত্সব দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা\ নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দুর্গাপুর প্রেসক্লাবের ১ যুগপূর্তি উত্সব উদ্যাপন করা হয় গত শনিবার। এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। ভাঙ্গুড়ায় মাদক সেবীর কারাদণ্ড ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা\ রবিবার ভাঙ্গুড়ার ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রবিউল করিম (৪০) নামের এক গাঁজারুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। রবিউল উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহ্নগর গ্রামের শুকুর আলী ফকিরের পুত্র। মেহেরপুরে যুবলীগ কর্মী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর জেলা যুবলীগের কর্মী নাখরাম হোসেন (৩৫) হত্যার বিচার দাবিতে গতকাল রবিবার মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামবাসী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে। সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের মেম্বার জাফর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সংসদ সদস্য জয়নাল আবেদীন সমাবেশস্থলে এসে তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে তিনিও এই হত্যার বিচার দাবি করেন। নোয়াখালীতে ব্যাংক ও দুই পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি নোয়াখালী প্রতিনিধি \ অগ্রণী ব্যাংক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় দুর্ধর্ষ চুরি ও সদর উপজেলার চরউরিয়া গ্রামে দুই পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। এতে ডাকাতরা ব্যাংক থেকে ৫ লাখ ৫৪ হাজার টাকা ও পুলিশ কর্মকর্তাদের বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট হয়েছে। অগ্রণী ব্যাংক নোপ্রবি শাখার ম্যানেজার গোলাম সারোয়ার জানান, শুক্র ও শনিবার রাতে যে কোন সময়ে এ ঘটনা ঘটেছে। অন্যদিকে রবিবার গভীর রাতে পশ্চিম চরউরিয়া গ্রামের অধিবাসী ও কুমিল্লায় কর্মরত পুলিশের জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিনের গ্রামের বাড়ি ও একই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই জয়নাল আবেদীনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। কিশোরগঞ্জে জামানত ফেরতের দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জ প্রতিনিধি \ অগ্রণী কমার্স এন্ড ফাইনান্স এমসিএস লিমিটেডে জমাকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। গতকাল রবিবার শহরের স্টেশন রোডে শতাধিক গ্রাহক এই মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০০৮ সালে শহরের বড়বাজার এলাকায় অগ্রণী কমার্স এন্ড ফাইনান্স এমসিএস লিমিটেড অফিস স্থাপন করে সহজশর্তে ঋণদান এবং বিভিন্ন মেয়াদী আমানত, ডিপিএস ইত্যাদি কার্যক্রম শুরু করে। গত ২০ এপ্রিল প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারিরা উধাও হয়ে যায়। গ্রাহকদের প্রায় ১১ কোটি টাকা নিয়ে তারা লা-পাত্তা হয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। মহিপুর এসএএম উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর এসএএম উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। তালোড়ায় নির্বাচন বিধি লঙ্ঘনের দায়ে ৪ জনের জরিমানা দুপচাঁচিয়া(বগুড়া)সংবাদদাতা \ দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার মোটর সাইকেল আরোহীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুুরে মেয়র প্রার্থীর চশমা প্রতীকের পক্ষে তিনজন ও আনারস প্রতীকের পক্ষে একজন সমর্থকের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসান ও হাবিবুল হাসান রুমি বলেন, তাঁদের আটক করে তাত্ক্ষণিকভাবে প্রত্যেকের কাছ থেকে পাঁচশ’ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। ভালুকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ভালুকা সংবাদদাতা \ ভালুকা পৌরসভার ডিগ্রী কলেজ এলাকা থেকে শনিবার ভোররাতে পিডিবির ২৫০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে ওই এলাকার প্রায় সাড়ে তিনশ’ গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। গাইবান্ধায় নারী সমাবেশ গাইবান্ধা প্রতিনিধি \ ‘নারীর প্রতি সহিংসতা রোধে, নারী-পুরুষ একসাথে’— এই স্লে¬াগানে গাইবান্ধার পৌর শহীদ মিনার চত্বরে গতকাল শনিবার নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ ও র্যালীর উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শামছুল আলম হিরু। কসবায় ইউপি চেয়ারম্যান ফোরামের অভিষেক কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ কসবা-আখাউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের অভিষেক অনুষ্ঠান শনিবার কসবা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি এডভোকেট এম. এস আলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এড. মোহাম্মদ শাহআলম। চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর গ্রেফতারের প্রতিবাদ গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ নজরুল ইসলামকে গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে শনিবার বিকেলে গোমস্তাপুরে উপজেলা ও রহনপুর পৌর জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল করে। এতে নেতৃত্ব দেন উপজেলা আমীর তাজের হোসেন মাষ্টার, রহনপুর পৌর আমীর অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমীর মওলানা আব্দুর রহমান প্রমুখ। হত্যাকারীদের বিচার দাবিতে বাজিতপুরে মানববন্ধন বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বাজিতপুরের মাইজচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল্লাহ রবির হত্যাকারীদের বিচারের দাবিতে শনিবার বাজিতপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শেষে পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মিজবাহউদ্দিন আহাম্মদ, অ্যাডভোকেট শৈলেশ্বর দাস, মোবারক হোসেন মাস্টার, গোলাম রসুল দৌলত প্রমুখ। মানিকগঞ্জ প্রেসক্লাবে পুলিশ সুপারের মতবিনিময় মানিকগঞ্জ প্রতিনিধি \ শনিবার মানিকগঞ্জের নতুন পুলিশ সুপার বিধান ত্রিপুরা মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের নতুন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরতাজ আলম বাহার এ্যাডভোকেট, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হোসেন ছানু প্রমুখ। হাতিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ হাতিয়া সংবাদদাতা \ হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানউল্লাহ বাহার সরকারিভাবে নিবন্ধিত মত্স্যজীবী ভিজিএফ সুবিধাভোগীদের অনুমোদিত তালিকার লোকজনের মাঝে চাল বিতরণ না করে আত্মসাত্ করেছেন বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে চেয়ারম্যান আহসানউল্লাহ বাহারের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। পাথরঘাটায় ভ্রাম্যমাণ আদালতে দু’জনের কারাদণ্ড পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ পাথরঘাটায় শনিবার ভ্রাম্যমাণ আদালত গাঁজার মামলায় বনিআমিন ও ইমরান নামের দু’জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া স্বপন নামের এক জুডিশিয়াল বেঞ্চ সহকারীর (পেশকার) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। নওগাঁয় চেম্বার অব কমার্সের ২৫তম সাধারণ সভা নওগাঁ প্রতিনিধি \ শনিবার নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ঠিকানা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ আলী দ্বীন। নবাবগঞ্জে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ নবাবগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামে উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিকের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ কাজ শুরু করেছেন। রবিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান সিবলী সাদিক এবং ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান আজিজুল হকের নিজ উদ্যোগে করতোয়া নদীর শাখা নদী ঘিল¬াই নদীর বন্যা থেকে গ্রাম ও আবাদী জমি রক্ষার জন্য বাঁধ নির্মাণ উদ্বোধন করা হয়। এ সময় ৯নং কুশদহ ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সুধীর চন্দ্র(৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা আখানগর তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর তালতলী গ্রামের সুধীর বাড়ির বিদ্যুতের লাইন ঠিক করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। ফুলবাড়ী আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গত শনিবার সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। সুজাপুর হাইস্কুল মাঠ চত্বরে অনুষ্ঠিত আওয়ামী যুবলীগের সম্মেলনের সভাপতি ও উপজেলা যুবলীগের প্রধান সমন্বয়ক খাজা মইনুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। কুলিয়ারচরে দু’দিনব্যাপী কর্মশালা কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা অবহিতকরণ কর্মশালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৈয়দ আবু ওবায়দার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল আলম। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মিজানুর রহমান।