তফসিলিভুক্ত হলো এনআরবি ব্যাংক
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২১:১৯
বাংলাদেশ ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া নয় ব্যাংকের মধ্যে অন্যতম এনআরবি ব্যাংক লিমিটেড তফসিলি ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত হয়েছে। গত ২৮ এপ্রিল গেজেটের মাধ্যমে তফসিলভুক্ত হয়েছে বলে গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। এর আগে ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটিড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও দি ফার্মার্স ব্যাংক লিমিটেড তফসিলভুক্ত হয়েছে।