রেজাকুল হায়দার ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২২:৩৩
শাহজীবাজার পাওয়ার কোম্পানির চেয়ারম্যান রেজাকুল হায়দার ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত শনিবার ঢাকায় ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালকমণ্ডলীর এক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির বিদায়ী চেয়ারম্যান এসএম বখতিয়ার আলম। এছাড়া সভায় সাঈদুর রহমান, আলী আজম ও আবুল কাসেম হায়দারকে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং ড. সাইফুল মজিদকে ট্রেজারার নির্বাচিত করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি