আজকের অনুষ্ঠান

সোমবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটঃ শহীদ আহসানউল্লাহ মাস্টারের ৯ম মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভা, সকাল ১১টায়,ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশঃ মে দিবস উপলক্ষে আলোচনাসভা, বিকাল ৩টা, ১৬০/এ, কাকরাইল আইডিইবি ভবন কাউন্সিল হল। নৌকা সমর্থক গোষ্ঠীঃ ‘স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে হেফাজত, জামায়াত ও বিএনপির ধ্বংসাত্মক কার্যক্রম-দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাব। খুলনা বিভাগীয় সমিতিঃ ‘দক্ষিণাঞ্চলে লবণাক্ততা প্রতিরোধে গঙ্গা ব্যারেজের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা, বিকাল সাড়ে ৫টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন।