গোবিন্দগঞ্জে শিশু রকির খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:১৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রকি হাসান হত্যাকারীর ফাঁসির দাবিতে গতকাল রবিবার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শত শত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। বারিদ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তৌফিক, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম বীরু, সাবেক ভিপি শরিফুল ইসলাম রতন, থানা বিএনপির প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম, রকির মা মিনারা বেগম, স্থানীয় সাংবাদিক তাহেদুল ইসলাম, বারিদ ফাউন্ডেশনের পরিচালক মেহেদী হাসান রক্সি, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এ,এম রেজাউল ইসলাম নান্নু প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে এলাকার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রকি উপজেলা কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মহিফুলের পুত্র এবং বারিদ মাল্টিমিডিয়া কেজি স্কুলের প্লে-গ্রুপের ছাত্র ছিল। একই গ্রামের মিষ্টার আলীর পুত্র হিরনের চুরির ঘটনা ফাঁস করে দেয়ায় হিরন গত বুধবার শ্বাসরোধ করে রকিকে খুন করে গোয়াল ঘরের মাচাংয়ের ওপর রেখেছিল।