ফতুল্লায় দুই জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল রবিবার সন্ধ্যায় পৃথক ঘটনায় গৃহবধূ জাহানারা বেগম (৪২) ও একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহাবুব হাসান জজ (৩৫) নামে দুই জনের লাশ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ বলছে, মাহাবুব হোসেন জজকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার লাশ ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি কবরস্থানের সামনের খালি মাঠ থেকে উদ্ধার করা হয়। আর জাহানারা বেগমের গলায় আঘাতের দাগ থাকলেও মৃত্যুর কারণ ময়না তদন্তের আগে বলা যাচ্ছে না। তার লাশ চাষাঢ়া রেললাইন বস্তির একটি ঘর থেকে উদ্ধার করা হয়। লাশ দু’টি ময়না তদন্ত করতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।