দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান ঢাবির ৪০০ শিক্ষকের

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বিরোধী দলের সাথে সংলাপের প্রস্তাবকে স্বাগত জানিয়ে দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪শ শিক্ষক। গতকাল রবিবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। তারা বিরোধী দলকে আলোচনার পথে এগিয়ে এসে জাতিকে সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ড. এস এম ইমামুল হক, ড. শফিউল আলম ভুঁইয়া, ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ড. মো. আখতারুজ্জামান, ড. আজিজুর রহমান, ড. অজয় কুমার দাস, শেখ আব্দুস সালাম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি