প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

সপ্তম অধ্যায়-মানবাধিকার ১. জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কবে অনুমোদন করে? ক. ১০ ডিসেম্বর ১৯৪৮ খ. ১০ জানুয়ারি ১৯৪৮ গ. ১৪ নভেম্বর ১৯৪৮ ঘ. ১০ ডিসেম্বর ১৯৪৬ ২. মানুষে মানুষে সম্প্রীতি তৈরিতে সাহায্য করে কোনটি? ক. শিক্ষা খ. মানবাধিকার গ. আইন ঘ. সংস্কৃতি ৩. প্রধান মানবাধিকার কোনটি? ক. আইনের অধিকার খ. চিকিত্সার অধিকার গ. শিক্ষার অধিকার ঘ. চাকরির অধিকার ৪. কোনটি ঘৃণ্য কাজ? ক. লেখাপড়া না করা খ. মিথ্যা কথা বলা গ. আইনের লঙ্ঘন ঘ. মানবাধিকার লঙ্ঘন ৫. মানবাধিকার কী? ক. নিম্নবিত্তদের অধিকার খ. মানুষ হিসেবে অধিকার গ. শিশুদের অধিকার ঘ. ধনীদের অধিকার ৬. কোনটি মানবাধিকারের উদাহরণ? ক. নির্যাতন করা খ. আটক রাখা গ. মত প্রকাশের স্বাধীনতা ঘ. শিশু পাচার ৭. কোনটি মানবাধিকারের লঙ্ঘন? ক. নিরাপত্তা প্রদান খ. ধর্ম পালনের সুযোগ গ. সবার সমান অধিকার ঘ. শিক্ষার সুযোগ না দেয়া ৮. মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার? ক. পরিবার ও রাষ্ট্র খ. পরিবার ও সমাজ গ. পরিবার, সমাজ ও রাষ্ট্র ঘ. সরকার, রাষ্ট্র ও সমাজ ৯. মানুষ হিসেবে ভালোভাবে বেঁচে থাকার অধিকারগুলোকে বলা হয়— ক. আইন খ. অধিকার গ. কর্তব্য ঘ. মানবাধিকার ১০. বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়? ক. ১৪ ডিসেম্বর খ. ৮ ডিসেম্বর গ. ৭ ডিসেম্বর ঘ. ১০ ডিসেম্বর ১১. প্রায়ই আমাদের দেশ থেকে কী কী পাচার হয়? ক. নারী ও শিশু খ. ধান ও চাল গ. সার ও ডাল ঘ. নারী ও গরু ১২. অনেক শিশু কী কারণে কাজ করতে বাধ্য হয়? ক. আইন খ. পারিবারিক অনুশাসন গ. দরিদ্রতা ঘ. রাষ্ট্রীয় আইন ১৩. লেখাপড়া শিখতে হবে কেন? ক. মর্যাদা লাভ করতে খ. বৈষম্য দূর করতে গ. অর্থ উপার্জন করতে ঘ. সম্পদশালী হতে ১৪. সবার সমান কী পাওয়ার অধিকার আছে? ক. মজুরি খ. গুরুত্ব গ. সম্প্রীতি ঘ. একটিও না ১৫. আমাদের সমাজে নারী-পুরুষের বৈষম্যের ক্ষেত্র কী কী? ক. শিক্ষা খ. খাদ্য গ. মজুরি ঘ. সবগুলি উত্তরপত্র ১-(ক) ১০ ডিসেম্বর ১৯৪৮। ২-(খ) মানবাধিকার, ৩-(গ) শিক্ষার অধিকার, ৪-(ঘ) মানবাধিকার লঙ্ঘন, ৫-(খ) মানুষ হিসেবে অধিকার, ৬-(গ) মত প্রকাশের স্বাধীনতা, ৭-(ঘ) শিক্ষার সুযোগ না দেওয়া, ৮-(ঘ) সরকার, রাষ্ট্র ও সমাজ, ৯-(ঘ) মানবাধিকার, ১০-(ঘ) ১০ ডিসেম্বর, ১১-(ক) নারী ও শিশু, ১২-(গ) দরিদ্রতা, ১৩-(ক) মর্যাদালাভ করতে, ১৪-(ক) মজুরি, ১৫-(ঘ)