রবীন্দ্র জন্মজয়ন্তীতে ‘রবীন্দ্র কাব্যে মঞ্চ ভ্রমণ’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্র কাব্যে মঞ্চ ভ্রমণ’। রবীন্দ্রনাথকে নিয়ে এবং রবীন্দ্রনাথের লেখা কবিতা ও গানের তালের সঙ্গে এবং নৃত্যের সমন্বয়ে বিশেষভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ড. বিশ্বজিত্ ঘোষের গ্রন্থনা এবং তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই থাকছে ‘আমরা নতুন যৌবনেরই দূত’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনা ও রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে লেখা ‘পঁচিশে বৈশাখ’ কবিতার সমন্বয়। অনুষ্ঠানটি এটিএন বাংলায় আগামীকাল রাত ৮টায় প্রচারিত হবে।