সাভার ট্রাজেডি নিয়ে সামিরা আব্বাসী

কণ্ঠশিল্পী সামিরা আব্বাসী তার গানের পাশাপাশি পাখি নামের একটি সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিনও সম্পাদনা করেন। এ ছাড়াও নিজের কাজের পাশাপাশি জনহিতকর কাজে সবসময় নিজেকে নিবিষ্ট রাখার চেষ্টা করেন। সম্প্রতি সাভার ট্রাজেডির কথা চিন্তা করেই তাই সামিরা আব্বাসী ‘পাখি’ নামের এই সংগঠন থেকে কয়েকশ হুইল চেয়ারসহ অসহায় পরিবারকে সহযোগিতার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। এ প্রসঙ্গে সামিরা আব্বাসী ইমেইলের মাধ্যমে জানান, ‘সাভার ট্রাজেডি দেখে সত্যি চোখের জল আটকে রাখতে পারিনি। আমি দেশের বাইরে থাকলেও এখানেও সেই ট্রাজেডির কারণে বেশ কটি অনুষ্ঠান বাতিল হয়েছে। এত মর্মান্তিক ঘটনার পরই তাই আমার ‘পাখি’ ম্যাগাজিনের উদ্যোগে প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা শিল্পী হিসেবে বাড়তি প্রচারের জন্য নয়। একেবারে ব্যক্তিগতভাবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই কাজটি করছি।