জন্মদিন

সিদ্দিকা কবীর :এ দেশের শুধুমাত্র প্রাঞ্জল উপস্থাপনা আর নিজের চৌকস পারফর্মেন্স দিয়ে রান্নাবিষয়ক অনুষ্ঠানকে নিয়ে গেছেন তিনি জনপ্রিয়তার অন্য মাত্রায়। আমাদের স্যাটেলাইট কালচারে ‘সিদ্দিকা কবীর রেসিপি’ অনুষ্ঠানটি এ ধারার অনুষ্ঠানের পথ প্রদর্শকের মতো। পরবর্তীতে এ অনুষ্ঠানের জনপ্রিয়তার বিচারেই অন্যান্য সব চ্যানেলই একাধিক রান্নাবিষয়ক অনুষ্ঠান শুরু করে। গুণী এই ব্যক্তির শুভ জন্মদিন আজ। উল্লেখ্য, গত বছরের ৩১ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।