বাংলাদেশ- ভারত মৈত্রী সমিতি
দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে
কম্পিউটার প্রদান
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২১:০৬
গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রবিবার সন্ধ্যায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানকে কম্পিউটার প্রদান করা হয়েছে। গাইবান্ধার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় ও রহিমা খাতুন সিদ্দিকা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে কম্পিউটার ২টি তুলে দেন সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। পরে মৈত্রী সমিতির জেলা শাখার সভাপতি শরিফুল হক সিদ্দিকির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সমিতির সদস্য ও জেলা যুবলীগের সভাপতি এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির প্রমুখ।