সংবাদ সংক্ষেপ

মেঘনায় বজ্রপাতে নিহত ১ \ আহত ৩ জন দাউদকান্দি সংবাদদাতা \ সোমবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রাপাতে এক কৃষক নিহত এবং ৩ জন আহত হয়েছে। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেঘনা থানার ওসি মো. নাসিম জানান, সকালে উপজেলার মানিকারচর ইউনিয়নের রামনানগর বিলে কৃষকরা জমিতে ধান কাটতে যায়। দুপুরে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সময় রামনানগর গ্রামের মেন্দু মিয়ার ছেলে আনু মিয়া (৪৫) বজ্রাপাতে নিহত হয়। এ সময় তার সাথে থাকা অপর ৩ কৃষক আহত হয়। সাদুল্লাপুর প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত রবিবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পার্শ্বে ওই ভবনের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি। গৌরীপুরে ৩টি বিদ্যালয়ে রহস্যজনক চুরি গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শনিবার রাতে ৩টি বিদ্যালয়ে চুরি এবং অফিসের কাগজপত্র তছনছ করা হয়েছে। উপজেলার রামগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তালা ভেঙ্গে নগদ ২ হাজার ২শ টাকা ও অচিন্তপুর ইউনিয়নের সহরবানু বালিকা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের তালা ও আলমারির তালা ভেঙ্গে ল্যাপটপ নেয়ার চেষ্টাকালে নৈশ্যপ্রহরী টের পেলে চোর পালিয়ে যায়। গৌরীপুর থানার ওসি মো. হামিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরেজমিনে তদন্ত চলছে। সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ও একজন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কলকলি ইউনিয়নের গোরারগাঁও হাওরে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ দুর্বৃত্তদের দেয়া অগ্নিসংযোগকৃত যাত্রীবাহী বাস দেখতে এসে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন আব্দুল খালেক সরদার (৮০)। মোটরসাইকেলসহ চালককে আটক করেছে পুলিশ। হূদয়বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে। বোদায় স্বাস্থ্যশিক্ষা বিষয়ক কর্মশালা বোদা (পঞ্চগড়) থেকে সংবাদদাতা \ হাসপাতালে হেলথ এডুকেশন বিষয়ক দিনব্যাপী এক এ্যাডভোকেসি সভা গতকাল সোমবার বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এমসিআইডাব্লুও-এর সহযোগিতায় স্বাস্থ্যশিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই অ্যাডভোকেসি সভার আয়োজন করে। ধামরাইয়ে নির্বাচন কমিশনারের মতবিনিময় ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী উন্নতমানের (প্রস্তাবিত) জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে গৃহীত পাইলট কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে ধামরাই উপজেলা সফর করেন। এ সময় তিনি ধামরাই উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন করেন এবং ধামরাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। জীবননগরে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু জীবননগর সংবাদদাতা \ গতকাল সোমবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে পায়খানার সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আতিকুল হাসান রনি (২৬) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। সে মিনাজপুর বাজারের সার ব্যবসায়ী শাহজাহান আলীর ছেলে। সকালে মিনাজপুর বাজারের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী রনি নিজেদের পায়খানা পরিষ্কার করার জন্য সেফটিক ট্যাংকির ভেতরে নামেন। নাগরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে হেফাজতে ইসলাম রাজাকারদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খন্দকার আবু আশরাফ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ প্রমুখ। তেরখাদায় জামায়াত ও হেফাজতের ৩ জন আটক তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ তেরখাদা থানার ওসি শেখ মো. আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্স নিয়ে ৬ মে ভোরে তেরখাদা বাসস্ট্যান্ড থেকে হামিম পরিবহনে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও হেফাজতের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন।কমলগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলা কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা\ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এন,এ,টি,পি) এর আওতায় কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ শহীদ মিনারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও সেচ সহায়তা প্রদান করেন প্রধান অতিথি চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। পীরগাছায় দুইদিনের কৃষক প্রশিক্ষণ পীরগাছা সংবাদদাতা\ রংপুরের পীরগাছায় গত রবিবার কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য ২ দিনব্যাপী সদর ইউনিয়ন পরিষদ কৃষি হলরুমে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ। উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, পিপিএম আ ক ম রুহুল আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলতাব হোসেন, হারুন অর রশিদ, চাঁন মিয়া ও আমজাদ হোসেন। নরসিংদীতে শিল্পোদ্যোক্তা কাদির মোল্লা সংবর্ধিত নরসিংদী প্রতিনিধি\ শ্রমিকবান্ধব শিল্পোদ্যোক্তা হিসেবে নরসিংদীর বিশিষ্ট শিল্পপতি, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লাকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী জেলা টেক্সটাইল শ্রমিক ফেডারেশন। এ উপলক্ষে গত শনিবার বিকেলে নরসিংদী সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। কক্সবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা বিষয়ক কর্মশালা কক্সবাজার প্রতিনিধি\ সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা বিষয়ক তিন দিনব্যাপী এক কর্মশালা আজ রবিবার থেকে কক্সবাজারে শুরু হয়েছে। সাগরপাড়ের হোটেল মিশুকের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ৫টি জেলার ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এই কর্মশালা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শেয়ার কম্পোনেন্ট টু এর টিম লিডার ড. ভ্যালেরি এমব্লেন এবং ফ্রিল্যান্স কনসালটেন্ট মঞ্জুশ্রী মিত্র। সাপাহার ও নিয়ামতপুরে মা সমাবেশ নওগাঁ প্রতিনিধি\ নারী শিক্ষার মান উন্নয়নে নওগাঁর সাপাহারে জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শালবাড়ি উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গত রবিবার সকালে সমাবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদুল হাসান। নৈরাজ্যের প্রতিবাদে বিশ্বনাথে ছাত্রলীগের মিছিল বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা\ বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগ দেশ বিরোধী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা সদরের নতুনবাজার অটোরিক্সা স্ট্যান্ডের সামনে থেকে মিছিলটি বের হয়ে আবারো স্ট্যান্ডের সামনে গিয়ে সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইটের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা তোফায়েল, আবদুল আজিজ সুমন, রাজু আহমদ প্রমুখ। বানারীপাড়ায় সেলাই মেশিন ও সনদ বিতরণ বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের (কৈননীয়া) নারী সদস্যদের মাঝে তিনমাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। গত রবিবার ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মোরশেদ আলী, বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সুশীল দাস, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও দিশা বাংলাদেশের শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষক শিরিন আক্তার, প্রশিক্ষণার্থী লিনা আক্তার, তানিয়া বেগম প্রমুখ। গৌরনদীতে কালীপূজা উপলক্ষে র্যালী গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বেকীনগরে বার্ষিক কালীপূজা উপলক্ষে র্যালী, ধর্মীয় আলোচনা ও বাদ্যযন্ত্র প্রতিযোগিতা রবিবার সকালে সমাপ্ত হয়েছে। পূজা উপলক্ষে গোটা টরকী বন্দর ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। পূজায় ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। আয়োজক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখর দত্ত বনিক জানান, বাত্সরিক কালীপূজা উপলক্ষে শনিবার সকালে মনসা, শিতলা পূজা দিয়ে শুরু হয়।পীরগঞ্জে ২৫১ পরিবারে টিন ও চেক বিতরণ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ২৫১টি পরিবারের প্রত্যেকে ১ বান্ডিল করে ঢেউ টিন ও ৩ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মদ ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ করেন। ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এসব টিন ও টাকার চেক বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, ইউএনও শাব্বির আহম্মদ, ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। ফুলবাড়িতে আদিবাসী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ প্রধানমন্ত্রীর দফতরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় রবিবার দিনাজপুরের ফুলবাড়িতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি এবং দরিদ্র আদিবাসীদের মাঝে আয় বর্ধন প্রকল্পের আওতায় রিকশা-ভ্যান প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য এবং শিক্ষাবৃত্তির অর্থ ও রিকশা-ভ্যান প্রদান করেন ভূমি প্রতিমন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিরামপুরে দু’টি এ্যাম্বুলেন্স হস্তান্তর বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ গ্রামাঞ্চল থেকে নারী ও শিশুদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বিরামপুর এডিপি জোতবানী ও খানপুর ইউনিয়নে ২টি এ্যাম্বুলেন্স ভ্যান হস্তান্তর করেছে। এ উপলক্ষে রবিবার ওয়ার্ল্ড ভিশনের সার্ভিন সেন্টারে সচেতনতা সভায় এডিপি ম্যানেজার লিটন মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আঃ সোবহান, ধানজুড়ি মিশনের ফাদার বিজয় প্যারেডা, শিক্ষক কবীর হাসান চৌধুরী প্রমুখ। উজিরপুরের ওটরা ইউনিয়নের বাজেট ঘোষণা বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ উজিরপুরের ওটরা ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত রবিবার সকালে ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার খোন্দকার মজিবুর রহমান। বাগেরহাটে ১৬৪টি মুক্তিযোদ্ধা পরিবারে অনুদান প্রদান বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শিক্ষা ও চিকিত্সা সহায়তার জন্য রবিবার অর্থ প্রদান করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসাবে মুক্তিযোদ্ধাদের হাতে অর্থ তুলেদেন। মদনে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের লাঠি মিছিল মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ হেফাজতে ইসলামীর ঢাকা অবরোধের কর্মসূচি বানচালের লক্ষে রবিবার সকালে মদন উপজেলা আ’লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে মদন উপজেলা সদরে লাঠি মিছিল বের হয়। বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রিপুল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ছদ্দু মিয়া, মুক্তিযোদ্ধা শাহজাহান, নুরে আলম সিদ্দিকি প্রমুখ। সোনাতলায় ব্রি ধান-২৮ কর্তন উদ্বোধন সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ সোমবার সোনাতলায় ব্র্যাকের ব্যবস্থাপনায় কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় ব্রি ধান-২৮ কর্তনের উদ্বোধন করা হয়। উপজেলার দক্ষিণ রানীরপাড়া গ্রামে সেকেন্দার আলীর বাড়ির উঠানে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মোঃ তাহমিদুর রহমান। সৈয়দপুরে এ্যাপারেলস শ্রমিক ধর্মঘট স্থগিত সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী সৈয়দপুরে মজুরি বৃদ্ধিসহ ৯ দফা দাবি আদায়ে রফতানিমুখী গার্মেন্টস শিল্প আমির সোয়েটার এ্যাপারেলস লিঃ ইউনিট-২-এ গতকাল সোমবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে শ্রমিকরা। এর আগে সকালে শ্রমিকরা এসব দাবির সমর্থনে গার্মেন্টসে উত্পাদন বন্ধ রেখে শহরের মিস্ত্রীপাড়ায় অবস্থিত আমির সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরী থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ভাণ্ডারিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে রবিবার জনৈক গফ্ফার রাড়ীর স্ত্রী ও ৬ সন্তানের জননী হালিমা খাতুন (৪৫) বজ্রপাতে মারা যান। জানা গেছে, ঐদিন দুপুরে খাবার রান্না করার সময় একটি নারিকেল গাছে বজ্রপাত ঘটে। এ সময় তার ঝলকানিতে প্রথমে গুরুতর আহত হলে স্বজনরা ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তেরখাদা থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ গত রবিবার তেরখাদা থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। থানার ওসি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক। আরো বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, এস আই মো. ইমদাদুল হক, প্রেসক্লাব সেক্রেটারি এসএম মফিজুল ইসলাম প্রমুখ। সৈয়দপুরের দম্পতি পেলেন বিএএজি পদক সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুরের টেকনিক্যাল কলেজ পাড়ার আজিজুল হক ও আনোয়ারা বেগম দম্পতি মাশরুম চাষে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ এগ্রিকালচার একাডেমি (বিএএজি) পদক পেয়েছেন। শনিবার ঢাকায় বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ওই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. ওয়ারেস কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আনোয়ারুল কাদের শেখ।