সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট দিবস পালন

সুনামগঞ্জ প্রতিনিধি:বিশ্ব রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের ১৯১তম জন্মবার্ষিকী ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের আয়োজনে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট’র কার্যালয়ের প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে র্যালিটি শেষ হয়।র্যালিতে উপস্থিত ছিলেন—বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, আজীবন সদস্য সুবীমল চক্রবর্তী চন্দন, এমদাদুল হক শাহজাহান, মো. বুরহান উদ্দিন, ইউনিট অফিসার কণিকা তালুকদার প্রমুখ     —ইত্তেফাক