পল্টনে পুলিশ নিহত

আলফাডাঙ্গায় পরিবারে চলছে আহাজারি

গত ৫ মে ঢাকার পল্টনে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি চলাকালীন পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য নায়েক ফিরোজ খানের (৫৫) বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজ খানকে গত ২ দিন আগে বিশেষ ডিউটির জন্য পুলিশ প্রশাসন গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন থেকে ঢাকায় পাঠায়। শতবর্ষী মাতা রোমেচা বেগম, স্ত্রী রেবেকা বেগম ও ছেলে ছবুর খান (২৫) এবং ইমামুল, ফিরোজ খানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙ্গে পড়েন। তার মা ও স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন।