রাজধানীতে গতকাল
মধ্যরাত পর্যন্ত সভা
সমাবেশ নিষিদ্ধ ছিল
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:২৪
রাজধানীতে গতকাল সোমবার সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত সবধরনের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণঅবস্থান, সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপিলটন পুলিশ। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সোমবার কয়েকটি দলের সভা-সমাবেশের কর্মসূচি ছিল। যাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা বিরাজমান থাকায় এই ব্যবস্থা নেয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল প্রকার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ-অবস্থান, সভা-সমাবেশ, মিছিল, সকল প্রকার ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।