আজ দানবীর রণদা
অপহরণের ৪২তম
বার্ষিকী
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:২৫
আজ মঙ্গলবার দানবীর রণদা প্রসাদ সাহার অপহরণের ৪২তম বার্ষিকী পালন করা হবে। ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি সৈন্যরা রণদা ও তার পুত্র ভবানী প্রসাদকে তাদের নারায়ণগঞ্জ অফিস থেকে ধরে নিয়ে যায়। তারা আর ফিরে আসেননি। একইদিন পাকিস্তানিরা রণদার গ্রামের বাড়ি মির্জাপুরেও (টাংগাইল) নারকীয় হত্যাযজ্ঞ চালায়। অপহরণ ও হত্যাবার্ষিকীতে আজ সকাল ৭টায় কুমুদিনী পরিবারের সবাই নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন। দুপুরে রণদার বাড়িতে কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান হবে। রণদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী কলেজ, দেবেন্দ্র কলেজ এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। রণদা তার সমস্ত সম্পদ এই ট্রাস্টে দান করেন।-প্রেস বিজ্ঞপ্তি