শোক সংবাদ

এমএ হান্নান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জনাব আলহাজ্ব এমএ হান্নান (৯০) রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা রেখে যান। মাছুমা খানম সুমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলী সাহেবের স্ত্রী মাছুমা খানম সুমি (৪৮) রবিবার ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজেউন)। তিনি স্বামী, ৪ পুত্র, ১ মেয়ে রেখে গেছেন। জানাজার নামাজ শেষে কলেজ রোডস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়। অহিদুল হক বদরগঞ্জ পৌর শহরের বিশিষ্ট ঢেউটিন ও সিমেন্ট ব্যবসায়ী অহিদুল হক (৫৮) সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..... রাজেউন)। তিনি দীর্ঘদিন লিভার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শেষে পৌর শহরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মালেকা বেগম কাউখালী প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান খানের শাশুড়ী মালেকা বেগম (৬০) সোমবার কাউখালীর পূর্ব আমড়াজুরি গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজেউন)। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।