আজ রাজশাহী বিভাগে জামায়াতের হরতাল
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:৫৭
রাজশাহী বিভাগের ৮ জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে। জামায়াতের বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের শিবির সভাপতি শফিক এনায়েতুল্লাকে গ্রেফতার এবং জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও রাজশাহী মহানগর শিবিরের অফিস সম্পাদকের নিখোঁজের প্রতিবাদে দলটি বিভাগের সকল জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ এ হরতালের ডাক দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলামের গত রবিবার গভীর রাতে দেয়া এক বিবৃতিতে এ হরতাল আহবানের কথা জানিয়ে বলেন, অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি এবং নিখোঁজ নেতাদের সন্ধান না দিলে লাগাতার হরতালের মাধ্যমে রাজশাহী বিভাগকে অচল করে দেয়া হবে।