তাণ্ডবে উস্কানিদাতা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মামলা হবে

রাজধানীতে গত রবিবার হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছে তা পরিকল্পিত মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ওই নারকীয় ঘটনায় বিএনপি ও জামায়াত উসকানি দিয়েছে। যারা এ ঘটনায় উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। হেফাজতে ইসলামের আর কোনো কর্মকাণ্ডে সরকার ছাড় দেবে না। সেইসাথে আগামী দিনে পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে।