হেফাজতের নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যার ঘটনায় সোমবার রাতে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, পুলিশের পক্ষ থেকে এই হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় কত জন আসামী করা হয়েছে-এ ব্যাপারে তিনি কোন তথ্য জানাতে পারেননি।