ক্যাম্পাসের টুকরো খবর

স্কুল ফর গিফটেড চিল্ড্রেন ক্যাম্পাস প্রতিবেদক স্কুল ফর গিফটেড চিল্ড্রেন-এর ৯ম বার্ষিক অনুষ্ঠান উদ্যাপন উপলক্ষ্যে সম্প্রতি ঢাকার আগারগাঁওস্থ এলজিইডি ভবনের অডিটরিয়ামে এক আলোচনা সভা এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ হোসেন মনসুর, চেয়ারম্যান, বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন। সভাপতিত্ব করেন ব্রিগেঃ জেঃ আনিসুর রহমান (অবঃ), নির্বাহী পরিষদের সদস্য, তরী ফাউন্ডেশন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মিজানুর রহমান, বিভাগীয় প্রধান, চাইল্ড নিউরোলজী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ও কে. এম. আখতারুজ্জামান, চেয়ারম্যান আকতার গ্রুপ এবং পরিচালক এফ.বি.সি.সি.আই। আশা ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফার্মেসী বিভাগ সামার-২০১৩ সেমিষ্টারের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বিলকিস বেগম, উপদেষ্টা অধ্যাপক মোঃ মঈনউদ্দিন খান বক্তব্য রাখেন। ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ, নবীন ছাত্রছাত্রী এবং বিভাগের অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আলোচকগণ নতুন শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন। বর্তমানে দেশে ও বিদেশে ফার্মেসী বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের চাহিদা রয়েছে।