মে ধা বী মু খ
‘সময়ের কাজ সময়ে করতাম’
প্রকাশ : ০৭ মে ২০১৩, ১৯:৩১
শারমিন তাসমিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে এমবিএতে অধ্যয়নরত। শারমিন বিবিএতে সিজিপিএ ৩.৯৭ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। কুমিল্লা সদরের মেয়ে সে। বাবা আব্দুল বারী এবং মা রাশিদা বেগম। এক ভাই এক বোনের মধ্যে ছোট শারমিন। যখন একটু বড় হয় তখনই তার পড়ার প্রতি ঝোঁক ছিল চোখে পড়ার মতো। শিমপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সোনার বাংলা কলেজ থেকে এইচএসসি পাস করেন কৃতিত্বের সঙ্গে। এসএসসিতে জিপিএ ৪.৫৬ এবং এইচএসসিতে জিপিএ ৪.৯০ পায় তিনি। অবসর সময় কাটে বই পড়ে। পরিবার থেকে পড়াশোনার কোন চাপ নেই। ভালো রেজাল্ট কিভাবে করলেন জিজ্ঞেস করলে শারমিন বলেন, ‘আসলে পড়ালেখার শর্টকাট কোন ওয়ে নেই। আমি ট্রেডিশনাল কোন নোট ফলো করি না। সব সময় আপডেট থাকি। নতুনকে আপন করে নিই। বেশি বেশি বই পড়ি আর ইন্টারনেটে সার্চ দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন বই দেখি।’ তিনি আরও বলেন, ‘আমার ভালো রেজাল্টের পেছনে মূল কারণ হলো আমি সময়ের কাজ সময়ে করতাম।’