স্টাডি সার্কেলের প্রশ্ন

স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ০৬ মে সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে বিজ্ঞানি ‘আর্কিমিডিস’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং anushilon.ittefaq10 @gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ প্রশ্ন: আর্কিমিডিস কে? প্রশ্ন:তার জন্ম সাল কত? প্রশ্ন:তিনি কোথায় পড়াশোনা করতেন? প্রশ্ন :অতি মেধাবী ও অধ্যবসায়ী আর্কিমিডিস-এর গুরু কে ছিলেন? প্রশ্ন:তাঁর একটি আবিষ্কারের নাম লিখ? প্রশ্ন:কে আর্কিমিডিসের পরিণতির জন্য অনুশোচনায় দগ্ধ হলেন ? প্রশ্ন:আর্কিমিডিসের প্রিয় বিষয় কি ছিল ? প্রশ্ন:আর্কিমিডিস সম্রাটের নির্দেশে কি কি আবিষ্কার করেছেন? প্রশ্ন :আর্কিমিডিসের শেষ পরিণতি কি হয়েছিল?