বোশেখের জন্মতিথি

উড়ছে পাতা মেঘের পরি ঘূর্ণি ধুলো হঠাত্ যেনো ছাতার ঘুড়ি এলোমেলো উড়ছে দূরে, ঘুরছে কতো ছিন্ন পেপার বাঁশির পাতা সুরের মেলা বন্ধু কে কার? পুড়ছে দুপুর, পুকুর নদী তেষ্টা কাতর বাতাস ছড়ায় ইলিশ ভাজা মিষ্টি আতর শানকি ভরা পান্তা ভাতের অট্টহাসি ওড়ায় যেনো গরিব ঘরের চালারাশি। পয়লা তারিখ থেকে কয়লা আকাশ মাটি কালবোশেখের কালো থাবায় বারুদ খাঁটি এই বোশেখের পঁচিশ তারিখ জন্মতিথি রবির আলোয় ভুবন জুড়ে গড়ল প্রীতি।