রবি তুমি

কবি তুমি রবির মতো তুমি দীপ্ত আলো সোনার বাংলার প্রিয় ছবি আঁকছো অতি ভালো। প্রভাতবেলায় তোমার আলো নিত্য খুঁজে পাই গানে-প্রাণে সাড়া জাগে তোমার জুড়ি নাই। নতুন মাসের সুবাস নিয়ে জন্ম এ বৈশাখে রবির আলোয় গান ধরেছে টুনটুনি ওই শাখে।