ছোট্ট খোকা
প্রকাশ : ০৭ মে ২০১৩, ১৯:৩৮
জোড়াসাঁকোর ঠাকুর বাড়ীর ছোট্ট খোকা রবি
আপন মনে স্বপ্ন বুনে আঁকেন কতই ছবি।
বড় হয়ে বিলেত গেলেন পড়তে ব্যারিস্টারী
ফিরে এসে কাঁধে নিলেন পিতার জমিদারী।
খাজনা আদায় হিসাব-নিকাশ শত কাজের ভিড়ে
নোঙর করে সোনারতরী পদ্মা নদীর তীরে।
আত্মভোলা জমিদারের কোমল কুসুম বাগে
গল্প-নাটক, গান-কবিতায়, বিশ্বের সাড়া জাগে।