রাঙাভোর

প্রভাত ফেরী আনলো ডেকে আলোয় রাঙাভোর খোলরে এবার খোকা খুকু অলস চোখের ঘোর। ঝিরিঝিরি বইছে হাওয়া ডাকছে বনের পাখি এসব ফেলে কেমন করে থাকিস বুঁজে আঁখি।