রবীন্দ্রনাথ
প্রকাশ : ০৭ মে ২০১৩, ১৯:৩৯
রবীন্দ্রনাথ সত্যি মেনো
দীপ্তি মাখা রবি সে
বোশেখ মাসে জন্ম নিলেন
সবার শ্রেষ্ঠ কবি যে।
‘জল পড়ে’ আর ‘পাতা নড়ে’
দেখে কবি পুলকে
পদ্যি লিখে ছড়িয়ে দিলেন
সব শিশুরই ভূ-লোকে।
ছোট-বড় নাই ভেদাভেদ
সবার মনের গভীরে
এক নিমিষে খুঁজে পাই
মহান সেই রবি-রে।
ছবি আঁকা অভিনয়ে
গানেও তার দক্ষতা
সব জগতে তিনিই অমর
করে গেছেন সখ্যতা।