কুমিল্লা মেডিক্যালে ইন্টার্নিদের সমাপনী উত্সব

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের ১৬তম ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের সমাপনী উত্সবের আয়োজন করা হয় গতকাল মঙ্গলবার। সকালে কলেজ ক্যাম্পাসে রং খেলাসহ উত্সবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠান আয়োজনে ছিলেন ইন্টার্ন চিকিত্সক পরিষদের সভাপতি ডা. মো. তৌহিদুল হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ডা. মো. সাহিদুল ইসলাম ফরহাদ। সহযোগিতায় ডা. সামি, ডা. জামসেদ, ডা. পলাশ, ডা. আসিফ, ডা. দিপমালা, ডা. সুপ্রা, ডা. সুদর্শনা, ডা. তারিন, ডা. পলি, ডা. সুমিত, ডা. তাপস, ডা. রবিন, ডা. মঞ্জু, ডা. নিধি, ডা. ফারহানা প্রমুখ।