নড়িয়ায় শ্লীলতাহানির অভিযোগে মামলা

উপজেলার বনের বাড়ি গ্রামে কিশোরি ধর্ষণ চেষ্টার এক সপ্তাহ পর নড়িয়া থানায় মামলা হয়েছে। এর আগে স্থানীয় মাতুব্বরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে আসছিল। জানা যায়, গত সোমবার রাতে এক কিশোরী তার মায়ের সাথে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে বনেরবাড়ি গ্রামের হায়দার হাওলাদার, খরকরা গ্রামের তারা বেপারী ও স্থানীয় সালাহউদ্দিন পেদা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মা ও মেয়ের চিত্কারে লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। পরদিন সকালে ঘটনাটি জানাজানি না করার জন্য মেয়ের বাবাকে হুমকি ধমকি দেয় হায়দার হাওলাদার। পরে মেয়েটির বাবা স্থানীয় ইউ পি সদস্য মকবুল রাঢ়ীকে বিষয়টি জানালে তিনি মিমাংসার আশ্বাস দিয়ে থানায় অভিযোগ করতে নিষেধ করেন। কিন্তু ৭ দিন পার হলেও বিষয়টির কোন সুরাহা না হওয়ায় অবশেষে উল্লেখিতদের নামে নড়িয়া থানায় মামলা হয়। যার নং ৫ তারিখ ৬/৫/২০০১৩।