চবির শাটল ট্টেনের বগি লাইনচ্যুত

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিউ মার্কেটগামী দুপুর দেড়টার ট্রেনের হোসপাইপ ছিঁড়ে বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ২টায় নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন ধরনে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়। বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা বন্ধ ছিল জেলায় তিনটি রুটের ট্রেন চলাচল।

ষোলশহর স্টেশন পুলিশ ফাঁড়ির এস আই জাকির হোসেন বলেন, ষোলশহর জংশনের আউটার সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শহরগামী শাটল ট্রেনটি দুপুর ২টায় ষোলশহর জংশনে এসে লাইন পরিবর্তন করতে ট্রেনটি জংশনের আউটার সিগনালের কাছে পৌঁছলে ট্রেনটির ইঞ্জিলের পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।