পোর্ট সিটি ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ১০ মে
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২০:৫১
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগাম আগামী ১০ মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস মাহফুজুল বারি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক রফিকুল আলম। -প্রেস বিজ্ঞপ্তি