ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে ৬ হাজার কিউবার ডাক্তার

ব্রাজিল তাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিত্সা সেবা দেয়ার জন্য কমপক্ষে ৬ হাজার কিউবার ডাক্তারকে আনার জন্য আলোচনা শুরু করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও প্যাটরিওতা সোমবার এ কথা জানান। ব্রাজিলের বড় বড় শহরেই সাধারণত কাজ করতে চান কিংবা করছেন সে দেশের বেশিরভাগ ডাক্তার। এ কারণে প্রত্যন্ত অঞ্চলে চিকিত্সা সেবা ব্যাহত হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে দেশটি এ পদক্ষেপ নিচ্ছে।