মির্জাপুরে নানাবাড়ি এসে গণধর্ষণের শিকার

নানাবাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এইচএসসি পরীক্ষার্থী এক মেধাবী ছাত্রী। মুমূর্ষু অবস্থায় অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের মূলহোতা ও সন্ত্রাসী মেরাজ হোসেনকে (২২) পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত মানুষ থানায় ভিড় জমিয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০নং গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটিয়েছে।