বজ্রপাতে ৫ জনের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামে সোমবার রাতে বজ্রপাতে পিতা পুত্রের করুণ মৃত্যু হয়েছে। এরা হলো—ইউসুফ শেখের পুত্র ইলিয়াস শেখ (৩২) ও তার শিশুপুত্র ইয়াসিন (৫)। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইলিয়াস শেখ ও শিশুপুত্র ইয়াসিন ঘরের বারান্দায় বসে গল্প করছিল। এসময় প্রচন্ড ঝড়ের সাথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়া এবং মদন উপজেলায় সোমবার বজ পাতে দুইজন ধানকাটা শ্রমিকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। জানা গেছে, সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের সুজন মিয়ার পুত্র সোহেল নিজ জমিতে কৃষিকাজ করার সময় অকস্মাত্ বজ পাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। এছাড়া কেন্দুয়া উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান হাওরে সোমবার দুপুরে ধান কাটার সময় মজিবুর রহমান (৪০) এবং শাজাহান আলী (৫৫) বজ পাতে মারা যায়। তাদের উভয়ের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি।