পীরগাছায় পিটিয়ে স্ত্রী হত্যার অভিযোগ
পীরগাছা (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২০:৫২
রংপুরের পীরগাছায় যৌতুক না দেয়ায় ৩ সন্তানের এক জননীকে পিটিয়ে হত্যা করছে পাষন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের অতন্তরাম গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ের পর খালেদার পিতা যৌতুক হিসাবে ৪০ হাজার টাকা দিলেও পরে আবারো নাইম মিয়া ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে আসে। ঘটনার দিন গতকাল মঙ্গলবার সকালে আবারো স্বামী নাইম মিয়া স্ত্রী খালেদাকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দেয়। খালেদা বাবার বাড়ি থেকে যৌতুক না আনতে অস্বীকৃতি জানালে ওই দিন সকাল ৮টার দিকে তাকে স্বামী নাইম বেধরক মারপিট করে। এতে খালেদা ঘটনাস্থলে নিহত হয়।