সত্যজিত্ রায়ের পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে আজ বুধবার বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিত্ রায়ের বাড়িতে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হচ্ছে। সত্যজিত্ রায়ের পূর্ব পুরুষ হরিকিশোর রায় চৌধুরী প্রায় ২শ বছর পূর্বে শ্রী শ্রী কালভৈরব পূজা উপলক্ষে এ মেলার প্রচলন শুরু করেন। এ বাড়ির প্রায় ৪ একর ভূমিসহ পার্শ্ববর্তী বিশাল এলাকাজুড়ে এই মেলা বসে। বাউল গানসহ কবিতা পাঠের আসরও বসে। প্রকাশ, এ বাড়িতে ১৮৬০ সালে জন্মগ্রহণ করেন সত্যজিত্ রায়ের পিতামহ প্রখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ১৮৮৭ সালে জন্মগ্রহণ করেন সত্যজিত্ রায়ের পিতা ছড়াকার সুকুমার রায়। ১৯৪৭ সালের পূর্বে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সপরিবারে কলকাতা চলে যান। বর্তমানে বিশাল বাড়িটি সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সমপ্রতি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাড়িটিতে একটি পর্যটন স্পট নির্মাণ করেছে। এতে ৫৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একটি রেস্ট হাউজ, সীমানা প্রাচীরসহ বাড়িটি সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।