গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

চিকিত্সা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের উদাহরণ যেমন বাড়ছে তেমনি বাড়ছে নানা রকমের অঙ্গ প্রতিস্থাপনে চিকিত্সকদের সাফল্যের সংখ্যাও। যদিও আজ থেকে ষাট বছর আগে এ কাজটি মোটেও সহজতর কোনো বিষয় ছিল না। আর সে সময়ে মানবদেহে প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপনের কৃতিত্বটি যিনি দেখিয়েছিলেন তিনি হলেন আমেরিকার আর এইচ ল’লার। আর ১৯৫০ সালের ১৭ জুন আমেরিকার ইলিনয়েস অঙ্গরাজ্যের লিটল কোম্পানি অব মেরি হাসপাতালে সংঘটিত এই কিডনি প্রতিস্থাপনটিই গিনেজের হিসেব মতে বিশ্বের এ ধরনের প্রথম অঙ্গ প্রতিস্থাপন।